সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে পরীক্ষার্থীদের অবর্ণনীয় ভোগান্তিতে পড়তে হয়। অনেক এলাকায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় কোমরসমান পানি পেরিয়ে, আবার কোথাও নৌকা ও ভ্যানে চড়ে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেখা যায়। এমন প্রতিকূল পরিস্থিতির প্রভাব পড়ে পরীক্ষার উপস্থিতিতে।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৭৫ হাজার ৯৩ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৬৯ হাজার ৯২৩ জন। এই বোর্ডে অনুপস্থিত ছিলেন ৫ হাজার ১৭০ জন শিক্ষার্থী। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসায় সংগঠন বিষয়ের পরীক্ষায় ৮৬ হাজার ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮৩ হাজার ৪৫০ জন। এতে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৬৯৩ জন।
এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আটজন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ডিজিটাল রিপোর্ট 























