ময়মনসিংহ , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত উখিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ২ কারবারি যুক্তিবাদী সমাজ গড়ে উঠলে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে বলেছেন এনডিএফ চেয়ারম্যান পূর্বধলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেছেন রিজভী আল্লাহর কাছে তো রেকর্ড হচ্ছেই, বান্দার কাছেও রেকর্ড হচ্ছে বললেন সাবেক ধর্ম উপদেষ্টা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী লোহাগাড়ায় দুই হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জে শতাধিক শিশুকে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সরকার আগামী ৫ বছরে প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, সারাদেশে ১০টি আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজের মধ্যে নারায়ণগঞ্জে একটি স্পোর্টস ভিলেজ করতে চাই। পর্যায়ক্রমে ৬৪ জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের বর্তমান সরকার আগামীর বাংলাদেশে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য কার্যক্রম শুরু করেছে। এই সরকার শুধু ফুটবল, ক্রিকেটই না সব খেলাধুলাকে গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেছে। সুস্থ জাতি গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বিগত সময় খালি জায়গায় নানা স্থাপনা করা হতো আর আমাদের সরকার নির্দেশনা দিয়েছে খালি জায়গায় খেলার মাঠ তৈরি করে দেওয়ার। আমরা এরই মধ্যে খেলার মাঠের জন্য প্রতি ইউনিয়নে ৮ বিঘা করে জমি চেয়ে ৩০০ এমপিকে চিঠি দিয়েছি। আশা করছি, আগামী ৫ বছর পর প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি হয়ে যাবে। এরই মধ্যে এমপি, ইউএনও, ডিসি তারা এটির কার্যক্রম শুরু করে দিয়েছেন। পাশাপাশি সবার জন্য সাঁতার শিখানোর লক্ষ্য নিয়ে ২২টি জেলায় যেসব সুইমিংপুল রয়েছে তা দ্রুত সংস্কার করা হবে। পরবর্তীতে আগামী ৫ বছরে প্রতিটি জেলায় একটা করে সুইমিংপুল নির্মাণ করা হবে। আর নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামকে সংস্কার করার জন্য যা যা করার প্রয়োজন আমরা সব করবো। এই লক্ষ্যে এরইমধ্যে কাজ শুরু হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুর রহমান রাকিব প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে সেমিনার অনুষ্ঠিত

সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:৫৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬