ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ

নেত্রকোণার পূর্বধলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৬ সামনে রেখে সদস্যদের দোয়া, ভালোবাসা, আস্থা ও মূল্যবান ভোট চেয়েছে রূপন-নিলয়-মোশারফ পরিষদ। সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার নিয়ে সংগঠনের সব সদস্যের কল্যাণে কাজ করতে চায় পরিষদটি।

শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে রূপন-নিলয়-মোশারফ পরিষদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষক-কর্মচারীরা সবাই একই পরিবারের সদস্য। তাঁদের সুখ-দুঃখ, অধিকার ও মর্যাদা একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাই সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজন পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য এবং দায়িত্বশীল নেতৃত্ব।

বক্তব্যে আরও বলা হয়, রূপন-নিলয়-মোশারফ পরিষদের মূল লক্ষ্য ব্যক্তিস্বার্থ নয়; বরং সংগঠনের সব সদস্যের কল্যাণ নিশ্চিত করা, পারস্পরিক সহযোগিতার সম্পর্ক সুদৃঢ় করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা। এ লক্ষ্য বাস্তবায়নে পরিষদটি সদস্যদের আস্থা ও ভালোবাসা নিয়ে কাজ করতে আগ্রহী।

এ সময় শিক্ষক-কর্মচারীদের মূল্যবান ভোট ও সমর্থন কামনা করে পরিষদের পক্ষ থেকে বলা হয়, সদস্যদের আস্থা তাঁদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তাই পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখে একটি সুন্দর, স্বচ্ছ ও কল্যাণমুখী নেতৃত্ব নির্বাচনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।বক্তব্যের শেষাংশে শিক্ষক-কর্মচারী ভাই ও বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ

আপডেট সময় ১১:১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬