ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল

নেত্রকোণার পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ থেকে সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কার্যালয়ের একটি আলমারি থেকে ৪৬ হাজার ১৩০ টাকা ও আইএফআইসি ব্যাংকের একটি ক্রেডিট কার্ড খোয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চুরির বিষয়টি জানাজানি হয়। এর আগে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।কার্যালয় সূত্রে জানা গেছে, চোরেরা কার্যালয়ের পেছনের দিকের একটি জানালার গ্রিল ও সামনের বারান্দার একটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় দরজার হ্যাজবলও কেটে ফেলা হয়। পরে কার্যালয়ের একটি আলমারি থেকে নগদ টাকা ও ক্রেডিট কার্ড নিয়ে যায় দুর্বৃত্তরা।

কার্যালয়ের নৈশপ্রহরী জুয়েল মিয়া জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি কার্যালয়ের দোতলায় ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো, শফিকুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে, চুরির ঘটনায় বিভিন্ন আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ থেকে সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দলের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁরা কার্যালয় থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ জানান, কার্যালয়ের একটি আলমারি থেকে ৪৬ হাজার ১৩০ টাকা ও আইএফআইসি ব্যাংকের একটি ক্রেডিট কার্ড খোয়া গেছে। তবে প্রাথমিকভাবে কোনো সরকারি কাগজপত্র খোয়া যাওয়ার তথ্য পাওয়া যায়নি।তিনি আরও জানান, কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটি আগে থেকেই অচল ছিল। ফলে চুরির ঘটনার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ

পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল

আপডেট সময় ১০:৩৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬