সিলেটে দু’দিন ধরে নিখোঁজ রয়েছে এসএসসি পরীক্ষার্থী বিপাশা দে দিয়া। গত বৃহস্পতিবার দুপুরে সে বাসা থেকে বের হয়েছিলো। এরপর থেকে তার সন্ধান মিলছে না।বিপাশা এবছর সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। সে সিলেট নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পৈত্যপাড়া (শিববাড়ী) এলাকার বাসিন্দা অ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধবের মেয়ে।
পরিবারের সদস্যদের ভাষ্য, সে দুপুরে নিজ বাসা থেকে বের হওয়ার পর আর ফিরেনি । দুপুর আনুমানিক দেড়টা থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং সিলেট মেট্টোপলিটন পুলিশের মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডির তদন্তের দায়িত্বে থাকা মোগলাবাজার থানার উপ পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, আমরা মেয়েটির সন্ধানে চেষ্টা চালাচ্ছি। তার সাথে কোন মোবাইল ফোন না থাকায় সন্ধান পেতে কিছুটা দেরি হচ্ছে।
নিখোঁজ হওয়ার সময় বিপাশার পরনে ছিল সবুজ রঙের কামিজ, যার হাতা ছিল খয়েরি রঙের। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, গড়ন হালকা-পাতলা এবং দাঁতে ব্রেস লাগানো রয়েছে, যা তাকে শনাক্ত করতে সহায়ক হতে পারে।
কেউ যদি তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রæত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

স্টাফ রিপোর্টার 























