ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা কেরানীগঞ্জে ৬০ পুরিয়া হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার সীমান্তে বিজিবির কঠোর অভিযান: উদ্ধার ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টর যুব উন্নয়ন ও মানবিক সেবায় পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতি ময়মনসিংহের গৌরীপুরে গুজিখার কেরামতিয়া মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া অধিদপ্তর নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পানিতে ডুবে কিশোরগঞ্জে ৯ জনের মৃত্যু: ২ দিনে প্রাণ গেল ৪ শিশুরও

কিশোরগঞ্জে গত শুক্র ও শনিবার–এই ২ দিনে জেলার বিভিন্ন স্থানে পানিতে ডুবে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪ শিশু, ৩ কিশোর, ১ যুবক ও ১ মধ্যবয়স্ক ব্যক্তি রয়েছেন। এই মর্মান্তিক ঘটনাগুলোতে সংশ্লিষ্ট পরিবারগুলোতে চলছে শোকের মাতম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ বাজার এলাকায় নরসুন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মোহাম্মদ ফয়সাল (২২) নামের এক যুবক। বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন। ফয়সাল সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ডুবাইল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকায় তাবলিগ জামাতের একটি কার্যক্রমে অংশ নিতে গিয়েছিলেন।

একই দিন দুপুরে বাজিতপুর উপজেলার মীরারবন্দ গ্রামে খালের পানিতে ডুবে তাসিন (৫) ও জান্নাতুল মাওয়া (৫) নামের ২ শিশুর মৃত্যু হয়। বাড়ির পাশে খেলার সময় তারা পানিতে পড়ে যায়।

এদিকে শুক্রবার আরও ছয়জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে করিমগঞ্জ-মিঠামইন সীমান্তবর্তী হাসানপুর সেতু এলাকায়। সেখানে মেয়ে শেমন্তী আক্তারকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান বাবা বাছির উদ্দিন মিলন (৩৮)। তিনি কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ফিজিওথেরাপিস্ট ছিলেন। সপরিবার হাওরে ঘুরতে গিয়ে মেয়ে স্রোতের টানে তলিয়ে যেতে থাকলে তিনি তাকে উদ্ধার করেন, কিন্তু নিজে তলিয়ে যান।

অন্যান্য ঘটনার মধ্যে, শুক্রবার মিঠামইন হাওরে শিক্ষা সফরে এসে স্রোতে ভেসে যায় মাদ্রাসাছাত্র আরিফ হোসেন (১২)। একই দিন নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ হাকিম (৫) এবং কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরি গ্রামে বিলের পানিতে ডুবে নাঈম মিয়া (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়। এছাড়া ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নে বড় বোনের সঙ্গে হাওরে গোসল করতে গিয়ে প্রাণ হারায় ৫ বছরের শিশু ফাইজা আক্তার। ভৈরবের জগন্নাথপুরেও শুভ ইসলাম স্মরণ (১২) নামের এক কিশোরের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে; সে বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘পানিতে ডুবে এতগুলো প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। বর্ষাকালে বিশেষ করে শিশুদের প্রতি পরিবারের বাড়তি নজরদারি প্রয়োজন। হাওরে গোসল বা চলাচলের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক স্থানে ডিলার পয়েন্ট, অন্য স্থানে গুদাম: পীরগঞ্জে সার কিনতে গিয়ে চরম ভোগান্তিতে কৃষকরা

পানিতে ডুবে কিশোরগঞ্জে ৯ জনের মৃত্যু: ২ দিনে প্রাণ গেল ৪ শিশুরও

আপডেট সময় ১০:৫৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬