নেত্রকোনার পূর্বধলায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিয়ে ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) জুম্মার নামাজের খুতবার পূর্বে পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর বাজার জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সামাজিক নানা অপরাধের বিরুদ্ধে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।বক্তব্যে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “সমাজ থেকে মাদক, জুয়া, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ নির্মূল করতে পুলিশ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে কিশোর গ্যাং কালচার রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং সন্তানদের চলাফেরার ওপর নজরদারি রাখতে হবে।” বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর বার্তা দিয়ে তিনি আরও বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে যেকোনো মূল্যে বাল্যবিয়ে বন্ধ করতে হবে।
পুলিশের এই ব্যতিক্রমী সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় মুসল্লিরা। তারা এলাকাকে অপরাধমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে ফাজিলপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব, মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 


















