ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সূচি প্রকাশ: দুই পর্বের তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী কেউ অভিযোগ করতে পারে নি মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে জানিয়েছেন জামায়াত আমির দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে ১১ টন রাসায়নিক সার জব্দ, আটক ৩ সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন ভুলে নাগরিক পরিচয়কে বড় করে দেখার আহ্বান প্রধানন্ত্রীর জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সঙ্গে প্রধানমন্ত্রীর উষ্ণ শুভেচ্ছা বিনিময় আদালতে হাজিরা না দেওয়ায় বড় নির্দেশ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির বিরুদ্ধে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যকর তথ্য: আসিফ মাহমুদের পক্ষে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: যুগ্ম কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন দায়িত্ব নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ শুরু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জিরো পয়েন্টের নতুন নাম ‘নজরুল চত্বর’ ঘোষণা করলেন সংস্কৃতিমন্ত্রী

খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ও অন্যতম পরিচিত মোড় ‘জিরো পয়েন্ট’-এর নতুন নাম ‘নজরুল চত্বর’ ঘোষণা করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​রোববার (১৬ আগস্ট) খুলনায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত ঘোষণা দেন মন্ত্রী।দীর্ঘদিন ধরে স্থানটি বিভিন্ন সড়ক ও মহাসড়কের সংযোগস্থল এবং নগরীর প্রবেশপথ হিসেবে ‘জিরো পয়েন্ট’ নামে পরিচিত ছিল। নবনামকরণের পর থেকে স্থানটিকে ‘নজরুল চত্বর’ হিসেবে পরিচিত করার সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

​সংস্কৃতিবিষয়ক মন্ত্রী জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে বছরব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। এর অংশ হিসেবে দেশের ৬৪টি জেলা ও প্রত্যন্ত অঞ্চলে নজরুলের সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁর সাহিত্যকর্ম, সংগীত ও চেতনা নিয়ে গবেষণা জোরদার করা এবং আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় কবিকে আরও ব্যাপকভাবে উপস্থাপনের কাজও চলছে।

সংশ্লিষ্টদের মতে, জিরো পয়েন্টকে ‘নজরুল চত্বর’ হিসেবে নামকরণের মাধ্যমে খুলনায় জাতীয় কবির স্মৃতি ও আদর্শ নতুন মাত্রা পাবে। কবির সাম্য, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দিতে এ পদক্ষেপ বিশেষ ভূমিকা রাখবে।

​এদিকে, জিরো পয়েন্টের নতুন নাম ঘোষণার পরপরই স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে। স্থানটির আনুষ্ঠানিক রূপান্তর, সৌন্দর্যবর্ধন এবং কবি নজরুলের স্মৃতি ও সাহিত্য সংবলিত স্থাপনা নির্মাণের সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে জানতে অপেক্ষায় আছেন নগরবাসী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সূচি প্রকাশ: দুই পর্বের তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জিরো পয়েন্টের নতুন নাম ‘নজরুল চত্বর’ ঘোষণা করলেন সংস্কৃতিমন্ত্রী

আপডেট সময় ১০:০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬