ময়মনসিংহ , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে জানিয়েছেন তথ্যমন্ত্রী আইনি লড়াইয়ের মুখে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ: হাইকোর্টে রিট দায়ের আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে বললেন নুর চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় কারাবন্দি দীপু মনির প্যারোল মুক্তির আবেদনের অপেক্ষায় পরিবারের সদস্যরা, জানাজা নিয়ে বড় সিদ্ধান্ত পূর্বধলায় শিক্ষার্থীদের সঙ্গে ওসি আবদুল্লাহ আল মামুনের মতবিনিময়: মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ৪ বছরের লড়াই শেষে জোড়া হোটেলে প্রথম ইউনিয়ন চুক্তি স্বাক্ষর

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

দীর্ঘ আন্দোলন, পিকেটিং এবং টানা প্রায় চার বছরের দ্বিপক্ষীয় আলোচনার পর অবশেষে প্রথম ইউনিয়ন চুক্তি স্বাক্ষর করেছেন নিউ ইয়র্কের ‘ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট ম্যানহাটন টাইমস স্কয়ার’ এবং ‘ফোর পয়েন্ট বাই শেরাটন মিডটাউন-টাইমস স্কয়ার’ হোটেলের কর্মীরা।

গত ​শুক্রবার (১৪ আগস্ট, ২০২৬) চুক্তিটি স্বাক্ষরিত হয়। এটিকে হোটেল শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক জয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চুক্তিটি বাস্তবায়নের মধ্য দিয়ে হোটেল দুটিতে কর্মরত শ্রমিকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল।

চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ—যেমন মজুরি বৃদ্ধি, পেনশন এবং স্বাস্থ্যসেবা সুবিধার সুনির্দিষ্ট শর্তাবলি এখনও প্রকাশ করা হয়নি। তবে ইউনিয়ন নেতৃত্ব ও হোটেল কর্মীদের মতে, এই চুক্তি তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথে এক যুগান্তকারী পদক্ষেপ।

​উল্লেখ করা যেতে পারে, ২০২২ সালের অক্টোবরে হোটেল দুটির কর্মচারীরা এইচটিসি (Hotel and Gaming Trades Council, AFL-CIO) ইউনিয়নে যোগ দেওয়ার পক্ষে ভোট দেন। এর পর থেকেই একটি আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছাতে প্রায় চার বছর ধরে দরকষাকষি চলে। এই সময়কালে ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদের কাজের পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করা হয় এবং কর্মীরা একাধিকবার পিকেটিং ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। শ্রমিকদের মূল দাবি ছিল—ন্যায্য মজুরি, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা, নিরাপদ কর্মপরিবেশ এবং কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ।

​এ অর্জনকে শ্রমিকদের একতা ও অদম্য সাহসের ফল হিসেবে উল্লেখ করে এইচটিসি (HTC)-র প্রেসিডেন্ট রিচ মারোকো বলেন, “এটি হোটেল শ্রমিকদের জন্য একটি অসাধারণ ও ঐতিহাসিক বিজয়। কর্মীদের সততা, একতা এবং দীর্ঘ লড়াইয়ের মানসিকতাই আজ এই সফলতা এনে দিয়েছে। তাঁদের এই রাজপথের আন্দোলন এবং ঐক্যবদ্ধ অবস্থানই আলোচনার টেবিলে ইউনিয়নকে শক্তিশালী করেছে।”

​চুক্তি স্বাক্ষর শেষে প্রতিক্রিয়া জানিয়ে এইচটিসি সদস্য মো. নাসির ইউনিয়ন নেতৃত্ব ও সহকর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই বিজয় প্রমাণ করে যে, শ্রমিকরা যখন নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকে এবং লড়াই অব্যাহত রাখে, তখন ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আমি এইচটিসি প্রেসিডেন্ট রিচ মারোকো, ইউনিয়ন নেতৃবৃন্দ এবং সেইসব সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই, যাঁরা এই দীর্ঘ পথচলায় একটুও হাল ছাড়েননি।”

তিনি আরও বলেন, “এই চুক্তি কেবল দুটি হোটেলের কর্মচারীদের বিজয় নয়, বরং সমগ্র নিউ ইয়র্কের হোটেল শ্রমিকদের জন্য একটি বড় অনুপ্রেরণা। শ্রমিক শ্রেণির মূল শক্তিই হলো একতা, সংহতি এবং ধৈর্য।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের দাম ৫০–৬০ ডলারে নামানোর উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ৪ বছরের লড়াই শেষে জোড়া হোটেলে প্রথম ইউনিয়ন চুক্তি স্বাক্ষর

আপডেট সময় ১০:৪০:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬