ময়মনসিংহ , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎ ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম কেবল পদ নয়, রাষ্ট্রপতির হাতে রয়েছে সংবিধানের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা বদলগাছীতে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও রিং জাল পুড়িয়ে ধ্বংস নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’: নেত্রকোণায় প্রস্তুতিমূলক জেলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা নেত্রকোণায় জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান: বালু-জাল জব্দ, জরিমানা ও কারাদণ্ড প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় : দীপু মনি ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোল, ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ত্রাণ দিল বিজিবি ‎
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির করুণ মৃত্যু

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:২৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে কলকাতা পুলিশ ও ফায়ার সার্ভিস। প্রাথমিক তথ্য অনুযায়ী, চিকিৎসার উদ্দেশ্যে তারা কলকাতায় অবস্থান করছিলেন।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওই হোটেলে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এসি বিস্ফোরণের পর এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

​সংবাদ পেয়ে অল্প সময়ের মধ্যেই কলকাতা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করে। পরে পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের একটি দল উদ্ধারকাজে যোগ দেয়।

​ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আগুন দ্রুত হোটেলের তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে। এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং সরু গলির কারণে ফায়ার সার্ভিসের যানবাহন সরাসরি হোটেলের সামনে পৌঁছাতে পারেনি। ফলে দূর থেকে প্রাথমিক কাজ শুরু করতে হয়। পরবর্তীতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে ঢুকে উদ্ধারকাজ পরিচালনা করেন।

নিউ মার্কেট থানার এক পুলিশ কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের ফলে হোটেলের কক্ষগুলো ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল, যা উদ্ধারকাজে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিভিন্ন কক্ষ থেকে কয়েকজন অতিথিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৯ জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের শরীরে পুড়ে যাওয়ার বড় ধরনের কোনো ক্ষত না থাকায়, বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

​নিহতদের সবাই বাংলাদেশি হওয়ায় কলকাতায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা, স্বজনদের সঙ্গে যোগাযোগ এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

​উল্লেখ্য, মাত্র দুই দিন আগেই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের ‘বিদেশিনী’ নামের একটি হোটেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে আটজন নিহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতার ব্যস্ততম এলাকায় এই দুর্ঘটনা পশ্চিমবঙ্গের হোটেলগুলোর সার্বিক অগ্নিনিরাপত্তা ও জরুরি বহির্গমন ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনাটিতে হোটেল কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রাম বাংলায় বিএনপির সেবামূলক কার্যক্রমের বর্তমান হালহকিকত কি ‎

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির করুণ মৃত্যু

আপডেট সময় ০৯:২৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬