ময়মনসিংহ , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চালিয়ে ৩৯৭ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি পটিয়ায় পুলিশের মাদকবিরোধী র‍্যালি, জিরো টলারেন্স ঘোষণার বার্তা নেত্রকোণায় দিনব্যাপী স্কুল বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত পাচার ও দুর্নীতিবিরোধী গণসমাবেশ বাতিলে সরকারের ক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনের হুশিয়ারি সিলেটে ট্যাংক লরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ২৫ আগস্ট শুরু চুনতীর আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) মাহফিল, সম্ভাব্য বাজেট ৬ কোটি টাকা রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে উঠলেন বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনারে স্বাগত: পিজিআর সদস্যরা গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুর পৌর বিএনপি’র উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে তিন যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সমাজ-পানুর সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদেরের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এ দণ্ড দেওয়া হয়।

​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. ইমন মিয়া (১৯), একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রবিন (১৯) এবং উপজেলার বারঘরনগর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে মিটু (২৩)।

​আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনকালে ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়।

​বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, সাজাপ্রাপ্ত তিন আসামিকে আইনি প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চালিয়ে ৩৯৭ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

আপডেট সময় ০১:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬