ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল পূর্বধলায় ভূমি কার্যালয়ে চুরি, তদন্তে সিআইডির ক্রাইম সিন দল হোচুলের পুনর্নির্বাচনী প্রচারে ৪৩ লাখ ডলার, ব্লেকম্যানকে নিশানা করে নতুন বিজ্ঞাপন গোপালগঞ্জে সাবেক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা ময়মনসিংহে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শফিকুল ইসলাম শিপুর নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আলোচনা সভা পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইতিহাস চর্চার মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে হবে: নজরুল বিশ্ববিদ্যালয়ে বাউবি উপাচার্য

ইতিহাসের শিক্ষার্থীদের অতীতকে গভীরভাবে অধ্যয়ন করে বর্তমানকে উপলব্ধি এবং ভবিষ্যৎ নির্মাণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

​গত ২৩ আগস্ট (রোববার) বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আয়োজিত ‘নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

​প্রধান অতিথির বক্তব্যে বাউবি উপাচার্য বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় আবর্তনের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং নবীন শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

​বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের স্থান নয়; এটি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার একটি প্রতিষ্ঠান।” নিয়মিত অধ্যয়ন, গবেষণা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন, ইতিহাসচর্চা সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে। শিক্ষা ও সংস্কৃতি একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

​জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন ইতিহাস বিভাগের প্রধান ড. মুহাম্মদ শামসুজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহধর্মিণী ড. আলো আরজুমান বানু।

​উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন

ইতিহাস চর্চার মাধ্যমে ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখতে হবে: নজরুল বিশ্ববিদ্যালয়ে বাউবি উপাচার্য

আপডেট সময় ১০:০০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬