ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে ১১ টন রাসায়নিক সার জব্দ, আটক ৩ সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন ভুলে নাগরিক পরিচয়কে বড় করে দেখার আহ্বান প্রধানন্ত্রীর জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সঙ্গে প্রধানমন্ত্রীর উষ্ণ শুভেচ্ছা বিনিময় আদালতে হাজিরা না দেওয়ায় বড় নির্দেশ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির বিরুদ্ধে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যকর তথ্য: আসিফ মাহমুদের পক্ষে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস ঢাকা মেট্রোপলিটন পুলিশে রদবদল: যুগ্ম কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন দায়িত্ব নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ শুরু নেত্রকোণায় শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ওয়ান ইনস্টিটিউশন, ফোর ক্লাবস’ কার্যক্রম পরিদর্শন ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে এমপি মানসুরা আলম
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঠাকুরগাঁওয়ে সুগার মিলসের ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ শুরু, লক্ষ্যমাত্রা ৭ হাজার একর

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৫০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ২০২৬-২৭ মাড়াই মৌসুমের আখ রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।গত ​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা সদর উপজেলার চিলারং এলাকায় স্থানীয় আখচাষি ফয়েজ উদ্দিনের জমিতে আনুষ্ঠানিকভাবে আখ রোপণ করে এই কার্যক্রমের সূচনা করা হয়।

​বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুজ্জামান সুরুজ রাজশাহী সুগার মিলস থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

​রোপণ কার্যক্রম উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর। সভায় প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত ছিলেন বিএসএফআইসির কেন্দ্রীয় টেকনিক্যাল সার্ভিস (টিএস) প্রধান কৃষিবিদ মঞ্জুরুল হক।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ ও ঋণ) মো. তাজুরুল ইসলাম, ব্যবস্থাপক (পরিচালন প্রকৌশল) হাসনাত হাবিব, কেন্দ্রীয় আখচাষি সমিতির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. ইউনুস আলী, বিএসএফআইসি শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ খাঁন রতন এবং আখচাষি সমিতির সভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় চাষিরা।

​মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান জানান, মাঝখানে কিছুদিন কৃষকরা আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিলেও এখন সরকার নির্ধারিত ভালো দামের কারণে আবারও তারা উত্সাহের সঙ্গে আখ চাষে ফিরে আসছেন। ফলে এ অঞ্চলে আখ রোপণের পরিমাণ দিন দিন বাড়ছে।

​চলতি মৌসুমে মিল জোন এলাকায় মোট ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর ১ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ৬ দশমিক ৩০ শতাংশ আহরণ হারে ৬ হাজার ৩০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে।

​সরকার মিল গেটে ২০২৬-২৭ মৌসুমে প্রতি কুইন্টাল আখের দাম ৬২৫ টাকা এবং প্রতি মণ আখের দাম ২৬০ টাকা নির্ধারণ করেছে।​সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর জানান, মিল জোন এলাকার ৫৭টি কেন্দ্রের মোট ৯৬টি ইউনিটে একযোগে আখ রোপণ শুরু হয়েছে। গত মৌসুমে পারফরম্যান্সের দিক থেকে সারা দেশের চালু চিনিকলগুলোর মধ্যে ঠাকুরগাঁও সুগার মিলস দ্বিতীয় স্থানে ছিল। চাষিদের সার্বিক সহযোগিতায় চলতি মৌসুমে আরও ভালো ফলাফলের আশা প্রকাশ করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে সুগার মিলসের ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ শুরু, লক্ষ্যমাত্রা ৭ হাজার একর

আপডেট সময় ১০:৫০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬