ময়মনসিংহ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না বলে মন্তব্য করেছেন অলি আহমদ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূর্বধলায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অবহেলিত কন্যা শিশু আয়শা সিদ্দিকার সফল হার্ট অপারেশন, বাড়িতে ফিরেছে সুস্থতার পথে ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুস্ঠিত আগামী ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সূচি প্রকাশ: দুই পর্বের তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী কেউ অভিযোগ করতে পারে নি মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে জানিয়েছেন জামায়াত আমির দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে ১১ টন রাসায়নিক সার জব্দ, আটক ৩ সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন ভুলে নাগরিক পরিচয়কে বড় করে দেখার আহ্বান প্রধানন্ত্রীর জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সঙ্গে প্রধানমন্ত্রীর উষ্ণ শুভেচ্ছা বিনিময়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অবহেলিত কন্যা শিশু আয়শা সিদ্দিকার সফল হার্ট অপারেশন, বাড়িতে ফিরেছে সুস্থতার পথে

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘুঘরাকান্দি গ্রামের দরিদ্র অটোরিকশাচালক মোহাম্মদ আলী মিষ্টারের সাড়ে তিন বছর বয়সী কন্যা আয়শা সিদ্দিকা সফল হার্ট অপারেশনের পর সুস্থতার পথে রয়েছে এবং নিজ বাড়িতে ফিরে এসেছে।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও কলসপাড় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা আয়শার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

পরিবার সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই আয়শার হৃদযন্ত্রে ছিদ্র (হার্টে ছিদ্র) এবং হার্টের ভাল্বে জটিল সমস্যা ছিল। দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর রোগ শনাক্ত হলেও অর্থাভাবে চিকিৎসা কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়ে। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার পাশে দাঁড়ান।

উন্নয়নকর্মী খন্দকার আব্দুল আলীমের উদ্যোগ ও সমন্বয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দানশীল ব্যক্তি, সমাজের বিত্তবান মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক নেতার আর্থিক সহায়তায় প্রায় ৪ লাখ টাকা সংগ্রহ করা হয়। গত ৭ আগস্ট ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শরিফুজ্জামানের নেতৃত্বে চিকিৎসক দলের তত্ত্বাবধানে আয়শার সফল হার্ট অপারেশন সম্পন্ন হয়।

বর্তমানে আয়শা নিজ বাড়িতে অবস্থান করছে। তিন বোনের মধ্যে সে তৃতীয়। তার বাবা অটোরিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণ চালিয়ে আসছেন। মেয়ের ব্যয়বহুল চিকিৎসা নিয়ে তিনি চরম উদ্বেগে ছিলেন।

আয়শার বাবা মোহাম্মদ আলী মিষ্টার বলেন, “আমার মেয়ের চিকিৎসার জন্য যারা অর্থ, শ্রম, পরামর্শ ও মানসিক সহযোগিতা দিয়েছেন, তাদের সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সে সুস্থভাবে জীবনযাপন করতে পারে।”

তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আয়শার বয়স পাঁচ বছর হলে তাকে আরও একটি অপারেশনের মধ্য দিয়ে যেতে হতে পারে। এ জন্য ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান লিটন, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, মো. শফিকুল ইসলাম হেলাল, সরকারি নাজমুল স্মৃতি কলেজের সাবেক এজিএস, কলসপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, কলসপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম, স্থানীয় বিএনপি নেতা আব্দুল হালিম ও শাহীন আলম, ওষুধ কোম্পানির প্রতিনিধি মো. মোখলেছুর রহমান, প্রেসক্লাব নালিতাবাড়ীর যুগ্ম আহ্বায়ক ও দৈনিক দিনকাল প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম, দৈনিক জনকণ্ঠ ও ডেইলি অবজারভার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম. সুরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না বলে মন্তব্য করেছেন অলি আহমদ

অবহেলিত কন্যা শিশু আয়শা সিদ্দিকার সফল হার্ট অপারেশন, বাড়িতে ফিরেছে সুস্থতার পথে

আপডেট সময় ১১:৫২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬