ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ জাতীয় প্রেসক্লাবের সদস্য হলেন গৌরীপুরের কৃতি সন্তান রকিবুল ইসলাম মানিক শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বীরগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক আটক, গ্রেপ্তার ১ রংপুর পলিটেকনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের পর রাতে সংঘর্ষ, আহত ৫ ফুলবাড়ীতে খাজাপুর মডেল স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ প্রসব সেবার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ নেত্রকোনায় কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি: শেরপুর জেলা প্রশাসনের মানবিক সহায়তা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

“আল্লাহ আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে বিপদে আছি”—৮০ বছর বয়সী সাজু শেখের এমন হৃদয়বিদারক আকুতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে তাঁর পাশে দাঁড়ানো হয়েছে। অসুস্থ ও অসহায় ৭০ বছর বয়সী স্ত্রী নুরজাহানকে কোলে নিয়ে বৃদ্ধ স্বামীর করা ওই আকুতির ভিডিওটি শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের নজরে আসে।

​এরই প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনায় বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার খুনুয়া চরপাড়া গ্রামে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে ছুটে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

​এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধ সাজু শেখ ও তাঁর স্ত্রী নুরজাহানের হাতে জরুরি খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হঠাৎ বাড়িতে উপস্থিত হয়ে পাশে দাঁড়ানোয় আবেগাপ্লুত হয়ে পড়েন অসহায় এই দম্পতি।

​তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি ভবিষ্যতে এই দম্পতি যেন আর খাদ্য সংকটে না পড়েন, সে বিষয়েও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়মিত খাদ্য সহায়তার প্রয়োজন হলে বৃদ্ধ দম্পতির ছেলে নুর ইসলামকে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

​সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও যে অনেক সময় প্রান্তিক ও অসহায় মানুষের জীবনে আশার আলো বয়ে আনতে পারে, সাজু শেখ ও নুরজাহানের এই ঘটনায় তারই প্রমাণ মিলল। অসহায় মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ

বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি: শেরপুর জেলা প্রশাসনের মানবিক সহায়তা

আপডেট সময় ১২:২২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬