ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামে ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।অভিযান চলাকালে পরিবেশ ও কৃষিজমি ধ্বংস করে অবৈধভাবে মাটি কাটার দায়ে ড্রেজার মেশিনের দীর্ঘ পাইপ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি জব্দ করা হয়। পরবর্তীতে প্রশাসনের উপস্থিতিতে ঘটনাস্থলেই এসব সরঞ্জাম বিনষ্ট করা হয়।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, কৃষিজমি এবং পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা ও মাটি খেকোদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। প্রশাসনের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

স্টাফ রিপোর্টার 


















