ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জয়পুরহাটের পাঁচবিবিতে সাঁওতাল জাতির অস্তিত্ব রক্ষায় দিনব্যাপী কর্মশালা ও আলোচনা সভা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার কুসুম্বা ইউনিয়নের বেলপুকুর গ্রামে স্থানীয় গ্রামবাসীর আয়োজনে এবং “বাংলাদেশ সারিধরম গাঁওতা” সংগঠনের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।

​বেলপুকুর গ্রামের মাঞ্জহি বাবা ও সারিধরম গাঁওতার কেন্দ্রীয় নেতা দানিয়াল হাঁসদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিধরম গাঁওতার কেন্দ্রীয় কমিটির সভাপতি চুন্নু টুডু।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেশ হেমব্রম, হাবিল মার্ডি ও নগেন হাঁসদা। এ সময় বিভিন্ন গ্রামের মাঞ্জহি বাবাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বেলপুকুরসহ আশপাশের এলাকার শতাধিক সাঁওতাল নারী-পুরুষ অংশ নেন।
​

আলোচনা সভায় বক্তারা বলেন, সাঁওতালরা এ দেশের আদি ভূমিপুত্র। বর্তমান সময়ে নিজস্ব ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্য টিকিয়ে রাখাই তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলায় মাঞ্জহি কমিটিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি নিজেদের অধিকার ও জমি রক্ষা এবং তরুণ প্রজন্মের মাঝে সারিধরম ও সংস্কৃতি চর্চা ছড়িয়ে দিতে মাঞ্জহি বা সমাজপ্রধানদের অগ্রণী ভূমিকা পালনের ওপর জোর দেওয়া হয়।

​বক্তারা আরও উল্লেখ করেন, সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সচেতন সমাজের আন্তরিক সহযোগিতা পেলে সাঁওতাল জাতি তাদের স্বকীয়তা ও অস্তিত্ব রক্ষায় আরও এগিয়ে যেতে পারবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

জয়পুরহাটের পাঁচবিবিতে সাঁওতাল জাতির অস্তিত্ব রক্ষায় দিনব্যাপী কর্মশালা ও আলোচনা সভা

আপডেট সময় ০৩:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬