এ সময় মো. সালাউদ্দিন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর কলেজ রোডের খানবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসআরবি-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে এসআরবি।
গ্রেপ্তারকৃত মো. সালাউদ্দিন দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর কলেজ রোডের খানবাড়ী কবরস্থান সংলগ্ন এলাকার মো. ইয়ামিনের ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

স্টাফ রিপোর্টার 



















