ময়মনসিংহ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেত্রকোনায় ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি প্রজেক্ট’ বিষয়ক সূচনা কর্মশালা অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত দক্ষিণ রাউজানে লিটন মহাজনের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা পূর্বধলা শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক আনন্দমুখর পরিবেশে গাজীপুরের কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ সম্পন্ন গোপালপুরে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১২०० মিটার জাল ধ্বংস পাঁচবিবির গ্যালাক্সি ড্রাগন বাগান পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ নবীনগরে তিতাস পাড়ের অবৈধ বালু অপসারণ শুরু ১৫ দিনের সময়সীমা শেষ, নদী রক্ষা নিয়ে প্রশ্ন টেকনাফে নাফ নদীতে বস্তা ফেলে পাচারকারীদের লাপাত্তা, ১৪ হাজার ইয়াবাসহ জব্দ ৭০ লাখ টাকার মাদক পুকুরে মিলল যুবকের মরদেহ, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গোপালপুরে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১২०० মিটার জাল ধ্বংস

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৪৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের গোপালপুরে দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়। অভিযানে প্রায় ১ হাজার ২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গত ​সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার শাখাই বিল, সুজনবাড়ি খাল, ডুবাইল-গাংগাপাড়া-মাঝিবাড়ি দহ, শাকুর কুড়া বিল এবং বামন বাইদ এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোর্শেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে এবং পুলিশ সদস্যরা।

​প্রশাসন সূত্র জানায়, গোপালপুরের বিভিন্ন জলাশয় ও নদ-নদীতে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছিল। এর ফলে দেশীয় প্রজাতির মাছ এবং অন্যান্য জলজ প্রাণী ধ্বংসের মুখে পড়ছে। এমন অভিযোগের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ করা হয়। পরবর্তীতে জনসম্মুখে ওই জালগুলোতে আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে বিনষ্ট করা হয়।​উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয় জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার চিরতরে বন্ধ করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি প্রজেক্ট’ বিষয়ক সূচনা কর্মশালা অনুষ্ঠিত

গোপালপুরে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১২०० মিটার জাল ধ্বংস

আপডেট সময় ১১:৪৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬