ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, রোটারি ক্লাব অব ঢাকা, সেইভ লাইভ ফাউন্ডেশন এবং ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির যৌথ উদ্যোগে সেন্ট্রাল-২ ডিভিশনের নেত্রকোনা-১ অঞ্চলের আওতাধীন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল হুদা খান।এ সময় উপস্থিত ছিলেন ডা. নয়ন চন্দ্র ঘোষ, ডা. মো. আনিছুর রহমান, সেন্ট্রাল-২ ডিভিশনের ডিভিশনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ আবু সাঈদ, নেত্রকোনার বিডিসি শেখ মোহাম্মদ খায়রুল ইসলাম, মদনের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. মাহবুবুর রহমান, নেত্রকোনার আরসি মো. হাসমত আলী, বিএম (দাবি) মো. আব্দুল্লাহ আল মাসুদ এবং বিএম (এগ্রি ফাইন্যান্স) আব্দুল ওয়াদুদ আকন্দ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্পেইনে মোট ১৩১ জন নিবন্ধন করেন এবং ১৩১ জনেরই স্ক্রিনিং করা হয়। উপকারভোগীদের মধ্যে VIA পজিটিভ পাওয়া যায়নি। CBE পজিটিভ পাওয়া যায় ৩০ জনের এবং Cervical পজিটিভ পাওয়া যায় ৩০ জনের। এছাড়া Polyps শনাক্ত হয় ৮ জনের।

বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা পেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ সন্তোষ প্রকাশ করেন। তারা এ ধরনের উদ্যোগকে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

মদনে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় ১২:১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬