ময়মনসিংহ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী শার্শায় সরকারি সহায়তা পেলেন দুই অসহায় প্রতিবন্ধী মা ও ছেলের ভালোবাসার কবিতা গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ তারুন্দিয়ার যোগ্য ব্যক্তি আলহাজ্ব আব্দুল লতিফ ঈশ্বরগন্জের তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ: যোগদানের ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার কক্সবাজারে সাইফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ২৪ ঘণ্টায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে মঞ্চস্থ হবে সেলিম আল দীনের দুই নাটক জাতিসংঘে ট্রাম্পের ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি, উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের ভাষণের অপেক্ষা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:১৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মেধাবী শিক্ষার্থী শিপ্রার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং ঘটনার প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা অপার গোবিন্দ দাসের সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁচড়া ভাতুড়িয়া হাই স্কুল ও চাঁচড়া স্কুল অ্যান্ড কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা শিপ্রার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, শিপ্রার মৃত্যুর ঘটনার মূল হোতা হিসেবে অপার গোবিন্দ দাসের নাম উঠে এসেছে। তাকে দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটিত হবে বলে তারা দাবি করেন।

শিক্ষার্থীরা আরও বলেন, কোনো ধরনের প্রভাব বা আইনি দীর্ঘসূত্রতা ছাড়াই মামলাটির বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। তদন্তে শিপ্রার মৃত্যুর পেছনে অপরাধের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এর আগে চাঁচড়া ভাতুড়িয়া হাই স্কুলের মেধাবী শিক্ষার্থী শিপ্রার মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই শিপ্রার পরিবার ও সহপাঠীরা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। দোষীদের বিচারের দাবিতে তারা বিভিন্ন কর্মসূচিও পালন করে আসছেন।এ ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

শিপ্রার রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় ১২:১৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬