ময়মনসিংহ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার: হোয়াইক্যংয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবায় ডিজিটাল যুগের সূচনা গোপালগঞ্জে কৃষক ও ব্যবসায়ীদের দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে খানজাহান আলী থানা দল মদন-ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ পাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ পালন সম্মানী ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ মেয়েকে সাপে কাটতেই এক হাতে মেয়ে, অন্য হাতে সেই সাপ! ছুটলেন হাসপাতালে বাবা!! “মা, আমার বুকটা খুব ব্যথা করে, আমাকে বাঁচাও” — হৃদরোগে আক্রান্ত আফরিনের জীবন বাঁচাতে নালিতাবাড়ীতে হৃদরোগে আক্রান্ত আফরিনকে বাঁচাতে প্রয়োজন ৭ লাখ টাকা প্রবাসীদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মেয়েকে সাপে কাটতেই এক হাতে মেয়ে, অন্য হাতে সেই সাপ! ছুটলেন হাসপাতালে বাবা!!

শেরপুরের নকলায় মেয়েকে সাপে কামড়ানোর পর এক মুহূর্তও সময় নষ্ট না করে মেয়েকে সঙ্গে নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা। শুধু মেয়েকেই নয়, কামড় দেওয়া সাপটিকেও একটি ব্যাগে করে সঙ্গে নিয়ে যান তিনি!

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নকলা পৌর শহরের দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দড়িপাড়া গ্রামের আকাব্বর আলীর মেয়ে রিয়া মনি (২০) সকালে সাপে কামড়ের শিকার হন। মেয়েকে সাপে কাটার পর আতঙ্কিত না হয়ে আকাব্বর আলী সাপটিকে ধরে একটি ব্যাগে রাখেন এবং মেয়েকে নিয়ে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান।

হাসপাতালে চিকিৎসকেরা সাপটি দেখে নিশ্চিত হয়ে জানান, সাপটি বিষধর নয়। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে সাপে কামড়ের চিকিৎসায় প্রয়োজনীয় অ্যান্টিভেনম মজুত রয়েছে।

তবে সাপে কামড়ানোর ঘটনায় রিয়া মনি মানসিকভাবে ভেঙে পড়ায় এবং উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তাকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

মেয়েকে বাঁচানোর তাড়নায় বাবার এই ছুটে চলার দৃশ্য এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে।

তবে একটি বিষয় মনে রাখা জরুরি—সাপে কামড়ানোর পর কখনোই সাপ ধরতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন না।কেননা সাপ দেখে কখনো চিকিৎসা করা হয় না, চিকিৎসা করা হয় বিষের লক্ষ্মণ প্রভাব দেখে।তাই সাপ চেনার বা ধরার প্রয়োজন হয় না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার: হোয়াইক্যংয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

মেয়েকে সাপে কাটতেই এক হাতে মেয়ে, অন্য হাতে সেই সাপ! ছুটলেন হাসপাতালে বাবা!!

আপডেট সময় ১০:১৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬