ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গোপালগঞ্জে কৃষক ও ব্যবসায়ীদের দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে কৃষি পণ্য সংরক্ষণ, সংগ্রহ ও বাজারজাতকরণের ওপর কৃষক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।​গোপালগঞ্জ জেলা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং কৃষি বিপণন অধিদপ্তর খুলনার যৌথ উদ্যোগে জেলা কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয়। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন কৃষক, ব্যবসায়ী ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা বিভাগের উপপরিচালক (যুগ্মসচিব) জনাব মোহাম্মদ মফিদুল ইসলাম। আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, কৃষি বিপণন অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক (প্রশিক্ষণ ও দায়িত্বপ্রাপ্ত) জনাব আব্দুস সালাম তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো. আরিফ হোসেন।
​

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকদের পাশে রয়েছে এবং কৃষি খাতের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে। কৃষি পণ্যের সঠিক সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী, তরুণ যুবক, কৃষক, নারী সমাজ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত অংশীদারত্ব আরও জোরদার হবে। “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”—এই প্রত্যয় নিয়ে কৃষকদের সার্বিক সহযোগিতায় কৃষি বিপণন বিভাগ কাজ করে যাচ্ছে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

গোপালগঞ্জে কৃষক ও ব্যবসায়ীদের দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৪৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬