ময়মনসিংহ , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেকনাফে নাফ নদীতে ১৫ হাজার ইয়াবা জব্দ লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতন: ৫০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২ নেত্রকোনার হাওরে এক ফসলের ওপর কৃষকের জীবন, অনিশ্চয়তা কাটে না জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার: হোয়াইক্যংয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবায় ডিজিটাল যুগের সূচনা গোপালগঞ্জে কৃষক ও ব্যবসায়ীদের দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে খানজাহান আলী থানা দল মদন-ফতেপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ পাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ পালন সম্মানী ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবায় ডিজিটাল যুগের সূচনা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৫২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অ্যানালগ এক্স-রে সেবার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে আধুনিক ডিজিটাল এক্স-রে সেবা। এর মধ্য দিয়ে স্থানীয় সাধারণ মানুষের জন্য উন্নত ও আধুনিক রোগ নির্ণয় সেবার নতুন দ্বার উন্মোচিত হলো।
​

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য কমপ্লেক্সে কেবল অ্যানালগ প্রযুক্তির মাধ্যমে এক্স-রে পরীক্ষা করা হতো, যা আধুনিক চিকিৎসা সেবার তুলনায় কিছুটা সময়সাপেক্ষ ও সীমিত ছিল। সম্প্রতি হাসপাতালটিতে সর্বাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন সংযোজন করা হয়। এর ফলে এখন থেকে আরও কম সময়ে নিখুঁত ও উন্নতমানের রোগ নির্ণয় সেবা পাওয়া যাবে।

​হাসপাতাল কর্র্তৃপক্ষ জানায়, কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমানের গতিশীল নেতৃত্বে চিকিৎসাসেবার সামগ্রিক মানোন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই ডিজিটাল এক্স-রে মেশিন সংযোজন করা হয়েছে। নতুন এই প্রযুক্তির ফলে সেবাগ্রহীতাদের দীর্ঘসূত্রিতা ও ভোগান্তি উল্লেখযোগ্য হারে কমবে এবং চিকিৎসকরা আরও নির্ভুলভাবে রোগ নির্ণয় করতে পারবেন।

​এদিকে, স্বাস্থ্য কমপ্লেক্সের অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) মো. সোহরাব হোসেন নিয়মিতভাবে সেবাগ্রহীতাদের এই ডিজিটাল এক্স-রে সেবা প্রদান করে আসছেন।

​আধুনিক এই সেবা চালুর ফলে শুধু কাহারোল উপজেলাবাসীই নন, বরং আশপাশের বিভিন্ন এলাকার রোগীরাও স্বল্প খরচে হাতের কাছেই উন্নত রোগ নির্ণয় সেবার সুবিধা পাবেন। যেকোনো প্রয়োজনে সঠিক তথ্য জেনে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্র্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নাফ নদীতে ১৫ হাজার ইয়াবা জব্দ

কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবায় ডিজিটাল যুগের সূচনা

আপডেট সময় ১০:৫২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬