ময়মনসিংহ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় ,রাজধলা বিলের জলে ইতিহাস, ঐতিহ্য আর চাপিলার স্বাদ রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার ডিমলায় ১৮ পিস ইয়াবাসহ দুইজন আটক আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আলীর পূর্বধলা বাজারে দীর্ঘদিনের আস্থার প্রতিষ্ঠান ‘এ.আর ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার’ উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ তিনজন আটক নেত্রকোণাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় জেলা প্রশাসকের শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর প্রশিক্ষণ উদ্বোধন ভালোবাসার প্রতিদান: নিঃসঙ্গতার বারান্দা থেকে স্মৃতির মণিকোঠায় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ-এর অনুমোদিত হারের চেয়ে অতিরিক্ত টোল ও চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

​কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোটটি থেকে ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

গত ​শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন এ অভিযান পরিচালনা করে।​কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করে তা জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল এবং আনুমানিক দুই লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৭ জেলেকে আটক করা হয়।

​তিনি আরও জানান, জব্দ করা বোট, ট্রলিং জাল, মাছ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।​কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং ও অন্যান্য নিষিদ্ধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় ,রাজধলা বিলের জলে ইতিহাস, ঐতিহ্য আর চাপিলার স্বাদ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক

আপডেট সময় ০১:১৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬