ময়মনসিংহ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক পূর্বধলায় ,রাজধলা বিলের জলে ইতিহাস, ঐতিহ্য আর চাপিলার স্বাদ রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার ডিমলায় ১৮ পিস ইয়াবাসহ দুইজন আটক আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আলীর পূর্বধলা বাজারে দীর্ঘদিনের আস্থার প্রতিষ্ঠান ‘এ.আর ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার’ উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ তিনজন আটক নেত্রকোণাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় জেলা প্রশাসকের শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর প্রশিক্ষণ উদ্বোধন ভালোবাসার প্রতিদান: নিঃসঙ্গতার বারান্দা থেকে স্মৃতির মণিকোঠায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কেন্দুয়ায় বাল্যবিবাহ, মাদক ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক সভা

নেত্রকোনার কেন্দুয়া থানাধীন ১২ নম্বর বোয়াইলবাড়ি বিটে বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি এসব সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম তাঁর বক্তব্যে মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার আহ্বান জানান।

তিনি বিশেষ করে পিতা-মাতাকে সন্তানদের বিষয়ে সচেতন থাকার এবং তাদের নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে যুবসমাজকে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার বলেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রত্যেক ইউনিয়নে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার একজন কর্মকর্তাকে বিট অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘‘আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। চোরাচালান, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান।এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক

কেন্দুয়ায় বাল্যবিবাহ, মাদক ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতামূলক সভা

আপডেট সময় ০৩:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬