ময়মনসিংহ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক পূর্বধলায় ,রাজধলা বিলের জলে ইতিহাস, ঐতিহ্য আর চাপিলার স্বাদ রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার ডিমলায় ১৮ পিস ইয়াবাসহ দুইজন আটক আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে  ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা মোহাম্মদ আলীর পূর্বধলা বাজারে দীর্ঘদিনের আস্থার প্রতিষ্ঠান ‘এ.আর ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার’ উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ তিনজন আটক নেত্রকোণাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় জেলা প্রশাসকের শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ ২০২৬-এর প্রশিক্ষণ উদ্বোধন ভালোবাসার প্রতিদান: নিঃসঙ্গতার বারান্দা থেকে স্মৃতির মণিকোঠায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শ্রীবরদীর কর্ণঝোড়া সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ডুমুরতলা পাহাড়ি অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় চোরাচালানের উদ্দেশ্যে আনা ভারতীয় জনসন বেবি সাবানের একটি বড় চালান জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কর্ণঝোড়া বিওপির নায়েক রহিমের নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। এ সময় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিরা তাদের উপস্থিতি টের পেয়ে সাবানের কার্টনগুলো ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক

শ্রীবরদীর কর্ণঝোড়া সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

আপডেট সময় ০৩:০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬