ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ-এর অনুমোদিত হারের চেয়ে অতিরিক্ত টোল ও চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

​গত রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতি ও নৌ-শ্রমিক সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার লঞ্চঘাট ও শুল্ক আদায় কেন্দ্রের ইজারাদার জিয়াউর রহমান এবং ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া এলসি ও বার্দিং চার্জ আদায় কেন্দ্রের ইজারাদার ওয়াহিদ আলী, শাহ মোহাম্মদ শাহজাহান, শফিক মিয়া ও মাসুক চেয়ারম্যানের লোকজন নির্ধারিত হারের চেয়ে কয়েকগুণ বেশি টোল আদায় করছেন।

সরকারি নিয়ম অনুযায়ী প্রতি ঘনফুট পাথরের টোল ৫০ পয়সার স্থলে ২ টাকা ৮০ পয়সা এবং প্রতি ঘনফুট বালির টোল ২৫ পয়সার স্থলে ১ টাকা ৩০ পয়সা আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, নদীপথে চানপুর, লালপুর ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে চলন্ত নৌকা আটকে জোরপূর্বক এই অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।

​ব্যবসায়ী ও শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি টোল দিতে অস্বীকৃতি জানালে চালক ও শ্রমিকদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং অনেক ক্ষেত্রে কোনো রশিদও দেওয়া হয় না। অতিরিক্ত টোল ও চাঁদাবাজির কারণে এই অঞ্চলের প্রায় অর্ধলক্ষাধিক শ্রমিক ও ব্যবসায়ী আজ কর্মসংস্থান হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনতিবিলম্বে নদীপথে এই নৈরাজ্য ও শ্রমিক নির্যাতন বন্ধ না হলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পাশাপাশি নৌপরিবহন মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

​মানববন্ধনে জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার মিলের সভাপতি হুসেন আলী লাল মিয়া, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ব্যবসায়ী জয়দর আলী, বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব, লোকমান হোসেন, রহমগীর, মিল ব্যবসায়ী নবী নুর এবং নৌ-শ্রমিক রফিকুল ইসলাম, করিম হোসেন কবীর, ওমর ফারুক, জুয়েল, শাহজালাল, আল আমিন ও আউশাল আজমসহ প্রমুখ বক্তব্য রাখেন।

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইজারাদার ওয়াহিদ আলী আফিন্দি বলেন, “সরকার আমাদের যে রেট দিয়েছে, সেভাবেই আদায় করা হচ্ছে। প্রতি ঘনফুট পাথরে ২ টাকা ৮০ পয়সা এবং বালিতে ৩০ পয়সা করে টোল নেওয়া হচ্ছে। আমাদের ঘাটে অতিরিক্ত কোনো টোল আদায় করা হয় না।”
​

এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, “সাচনা টু লালপুর-গজারিয়া নদীপথে টোল আদায়ের বিষয়ে এর আগে উভয়ের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। তবে কেউ যদি নিয়মের বাইরে অতিরিক্ত টোল আদায় করে থাকে, খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ-এর অনুমোদিত হারের চেয়ে অতিরিক্ত টোল ও চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আপডেট সময় ১২:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬