ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে বিশেষ অভিযান চালিয়ে কথিত ডাকাত সর্দার সোহেল রানার ফেলে যাওয়া একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
​

এসআরবি-১৫ জানায়, গত রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়াপালং এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে সেটিতে থাকা ব্যক্তিরা এসআরবি সদস্যদের লক্ষ্য করে কাঠের হাতলযুক্ত ধারালো ছোরা নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাদের ফেলে যাওয়া একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল ও একটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

​এসআরবি-১৫-এর ভাষ্য অনুযায়ী, পলাতক সোহেল রানা ওরফে সোহেল, হাতি সোহেল ও জসিম উদ্দিন সোহেলের বিরুদ্ধে কক্সবাজার সদর ও রামু থানায় হত্যা, অস্ত্র আইন, দ্রুত বিচার আইন, সরকারি কাজে বাধা ও ডাকাতিসহ ১৭টি মামলা বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে। অভিযانকালে পালিয়ে যাওয়া অপর ব্যক্তি হলেন রামুর কম্বনিয়া এলাকার মো. রুবেল (৩৬)।
​উদ্ধার করা মোটরসাইকেল ও অস্ত্র আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

রামুতে এসআরবি-১৫ এর অভিযানে মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উদ্ধার

আপডেট সময় ১২:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬