ময়মনসিংহ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ডুমুরিয়ার রিটেইলারদের সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগম শেরপুরে দুই সহকারী কমিশনার (ভূমি)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ত্রিশালের রায়মনিতে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে “চেষ্টা”র কম্বল বিতরণ ময়মনসিংহে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায় মেরী স্টোপস ক্লিনিকের উদ্বোধন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

‎ ধানীখোলা বাজার সংলগ্ন সুতিয়া নদীর ঝুঁকিপূর্ণ ব্রিজ: ফাটল ও বিশাল গর্তে মরণফাঁদ, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর মোড় থেকে ফুলবাড়িয়া সড়কের ধানীখোলা বাজার সংলগ্ন সুতিয়া নদীর ওপর নির্মিত পুরোনো ব্রিজটি এখন পথচারী ও যানবাহন চলাচলের জন্য এক চরম মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটিতে বড় বড় ফাটল দেখা দেওয়ার পাশাপাশি কংক্রিটের ঢালাই ভেঙে মাঝখানে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির
পলেস্তারা খসে রড বেরিয়ে এসেছে এবং স্ল্যাবের মাঝখানে বড় গর্ত তৈরি হওয়ায় নিচ দিয়ে নদী দেখা যাচ্ছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দারা বাঁশের কঞ্চিতে লাল কাপড় বেঁধে সতর্কতামূলক চিহ্ন হিসেবে গর্তের ভেতর পুঁতে রেখেছেন।

‎ব্রিজটিতে স্থাপিত ফলক অনুযায়ী, ১৯৬৭-১৯৬৮ সালে এটি নির্মাণ করা হয়। দীর্ঘ ৫৮ বছরের পুরোনো এই জরাজীর্ণ অবকাঠামোটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত এই ব্রিজের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে ট্রাক, সিএনজি, অটো রিকশাসহ শত শত হালকা ও ভারী যানবাহন। যেকোনো মুহূর্তে পুরো ব্রিজ ধসে পড়ে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।

‎এলাকাবাসীর অভিযোগ, প্রতি নির্বাচনের সময় স্থানীয় প্রতিনিধিরা ব্রিজটি পুনর্নির্মাণ বা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে আর কোনো পদক্ষেপ নেওয়া হয় না। বৈলর ও ধানীখোলা ইউনিয়নের সংযোগকারী অন্যতম এই গুরুত্বপূর্ণ পথটি অবহেলিত পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

‎স্থানীয় অধিবাসীরা অতি দ্রুত ময়মনসিংহ ০৭ (ত্রিশাল) আসনের সাংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন এমপি মহোদয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঝুঁকিপূর্ণ ব্রিজটি সরেজমিনে পরিদর্শনপূর্বক অনতিবিলম্বে সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে কল্পতরু সংঘের উদ্যোগে ৫ দিনব্যাপী শ্রীশ্রী কৃষ্ণের রাস মহোৎসব শুরু

‎ ধানীখোলা বাজার সংলগ্ন সুতিয়া নদীর ঝুঁকিপূর্ণ ব্রিজ: ফাটল ও বিশাল গর্তে মরণফাঁদ, চরম দুর্ভোগে হাজারো মানুষ

আপডেট সময় ১১:৫৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬