ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গোপন সংযোগে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ, জরিমানা ২ লাখ ২৪ হাজার টাকা

শেরপুরের নালিতাবাড়ীতে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। একই ঘটনায় তাঁর বিরুদ্ধে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নালিতাবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেন।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য রুকনুজ্জামান রুকন একটি প্রিপেইড মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নিয়েছিলেন। তবে গত প্রায় ১৪ মাস ধরে ওই মিটারে কোনো রিচার্জ না হওয়ায় বিষয়টি বিদ্যুৎ কর্তৃপক্ষের নজরে আসে।

পরে সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযোগটি সরেজমিন পরিদর্শনে যান। বিদ্যুৎ বিভাগের দাবি, পরিদর্শনের সময় বৈধ প্রিপেইড মিটারের পাশাপাশি গোপনে নেওয়া একটি অননুমোদিত সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

পরিদর্শনের সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে রুকনুজ্জামান রুকন অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

নালিতাবাড়ী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, অনিয়ম ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে গত রোববার (২৭ সেপ্টেম্বর) তাঁর বিরুদ্ধে *২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা নির্ধারণ* করা হয়। পাশাপাশি ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রুকনুজ্জামান রুকন বলেন, “সামান্য ভুলের জন্য যদি বিদ্যুৎ বিভাগ এত বড় জরিমানা করতে পারে, আমি যদি তাদের বিরুদ্ধে কিছু বলি, ভবিষ্যতে বিদ্যুতের কারণে আমার অফিস বন্ধ হয়ে যেতে পারে।”

তবে বিষয়টি নিয়ে তিনি আর বিস্তারিত কথা বলতে রাজি হননি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

গোপন সংযোগে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ, জরিমানা ২ লাখ ২৪ হাজার টাকা

আপডেট সময় ১২:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬