ময়মনসিংহ , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পবিত্র মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা: তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাল বাংলাদেশ অন্যায়ের প্রতিবাদ করে জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান জানিয়েছেন জামায়াত আমির ময়মনসিংহের গৌরীপুর পৌর বিএনপি কার্যালয় পরিদর্শন ও চা চক্র অনুষ্ঠিত পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জগন্নাথপুরে মানবপাচার চক্রের মূলহোতাসহ ২ জন গ্রেপ্তার, কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পূর্বধলায় সাবেক সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ওসির মতবিনিময় নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাউজানে উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে ‘মাতৃসম্মেলন ও নারী সুরক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পূর্বধলায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা, গোবিন্দ মন্দিরের নতুন কমিটি গঠন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাউজানে উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে ‘মাতৃসম্মেলন ও নারী সুরক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

​রাউজানের উত্তর গুজরা হাড্ডিয়াপাড়া শ্রীশ্রী জ্বালাকুমারী মাতৃমন্দির প্রাঙ্গণে উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘মাতৃ আরাধনায় মাতৃবরণ’ এবং নারী সুরক্ষা বিষয়ক বিশেষ ধর্মীয় সেমিনার ও মাতৃসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
​

গত শুক্রবার (২ অক্টোবর) আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত।
​

সেমিনারে বক্তারা বলেন, আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা যেমন দশ হাতে সৃষ্টিকে রক্ষা ও অশুভ শক্তির বিনাশের প্রতীক, তেমনি নারীরাও পরিবার, সমাজ ও আগামী প্রজন্মকে সুরক্ষা ও আলোর পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন মা তাঁর সন্তানকে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের মাধ্যমে গড়ে তুললে সেই সন্তান ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করতে পারে।

​আলোচনায় শিক্ষা ও সুশিক্ষার পার্থক্য তুলে ধরে বলা হয়—শিক্ষা মানুষকে কেবল জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। অন্যদিকে, সুশিক্ষা জ্ঞানের পাশাপাশি মানুষকে নৈতিকতা, সততা, মানবিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধের শিক্ষা দেয়।
​

বক্তারা আরও বলেন, শিক্ষা মানুষকে জ্ঞানী করে, আর সুশিক্ষা সেই জ্ঞানকে সঠিক পথে কাজে লাগিয়ে একজন ভালো, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলে। নারী ও মায়েদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমেই কেবল পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিত্র মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা: তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাল বাংলাদেশ

রাউজানে উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে ‘মাতৃসম্মেলন ও নারী সুরক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬