ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুর্গোৎসবকে ঘিরে নালিতাবাড়ীর পূজা মণ্ডপগুলোতে সরকারি সহায়তা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের জন্য সরকারি সহায়তা হিসেবে জিআর (জেনারেল রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।

গত শনিবার (৩ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের মাঝে এ চাল বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, সরকার ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর এবং সকল ধর্মাবলম্বীর উৎসব নির্বিঘ্নে পালনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রয়েছে।
পূজা মণ্ডপের প্রতিনিধিরা সরকারি সহায়তা হিসেবে জিআর চাল বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

দুর্গোৎসবকে ঘিরে নালিতাবাড়ীর পূজা মণ্ডপগুলোতে সরকারি সহায়তা

আপডেট সময় ১২:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬