প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে নেত্রকোণা জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণলব্ধ জ্ঞান সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের পাশাপাশি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা পিআইবির এ উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত রাখতে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 

















