ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি সভা ৬৬ মণ্ডপে পূজা, প্রতিমা বিসর্জন রাত ৭টার মধ্যে সম্পন্নের নির্দেশ

নেত্রকোণার পূর্বধলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চলতি বছর পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নে মোট ৬৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আনসার সদস্য মোতায়েন, অগ্নিনিরাপত্তা, প্রতিমা বিসর্জন এবং দর্শনার্থীদের নিরাপদ চলাচলসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আসাদুজ্জামান, পূর্বধলা থানার এসআই রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি তরুণ কুমার রায়, সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র কর, বিভিন্ন ইউনিয়নের পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পূর্বধলা উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ দে ও সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার ভাদুড়ী।

এ ছাড়া উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আকরামুজ্জামান খান, উপজেলা সাবেক যুবদলের সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের পূর্বধলা শাখার আহ্বায়ক অমিত চন্দ্র দাস, সদস্যসচিব কাজল চন্দ্র সরকার, গোকুল চন্দ্র দাস, চন্দন কুমার দাস, ইমতিয়াজ আহমেদ সজিবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আনসার বাহিনীর কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সভায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইপি ক্যামেরা স্থাপন, নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন, পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়। পূজার সময় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেওয়া নির্দেশনার মধ্যে রয়েছে—রাত ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা, বিসর্জনের দিনে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রস্তুত রাখা, প্রতিটি মণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র রাখা, বৈদ্যুতিক সংযোগ সতর্কতার সঙ্গে ব্যবহার এবং বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখা। একই সঙ্গে মণ্ডপ এলাকায় মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকা এবং প্রয়োজনীয় রাস্তাঘাট মেরামতের ওপর গুরুত্ব দেওয়া হয়।

দর্শনার্থী নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং ও মাদকসেবন প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। মণ্ডপে পুরুষ ও নারীদের যাতায়াতের জন্য পৃথক পথের ব্যবস্থা, ভবঘুরে বা অপ্রকৃতিস্থ ব্যক্তিদের বিষয়ে সতর্কতা এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় জানানো হয়।

সভায় ইউএনও শফিকুল ইসলাম বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। পারস্পরিক সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পূজা উপহার দিতে প্রশাসন সর্বাত্মক কাজ করছে। মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।”

সভায় জানানো হয়, চলতি অর্থবছরে সরকারি বরাদ্দ হিসেবে উপজেলার প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ বরাদ্দ ও সহযোগিতার জন্য সভায় উপস্থিত পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবশেষে পারস্পরিক সমন্বয়, সম্প্রীতি ও দায়িত্বশীলতার মাধ্যমে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

পূর্বধলায় দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি সভা ৬৬ মণ্ডপে পূজা, প্রতিমা বিসর্জন রাত ৭টার মধ্যে সম্পন্নের নির্দেশ

আপডেট সময় ১১:৩১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬