নেত্রকোণার নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান।গত মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়। স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কয়েকজন কর্মকর্তাকে বদলিপূর্বক নতুন কর্মস্থলে পদায়নের কথা উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নেত্রকোণার বর্তমান সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলাকে তাঁর বর্তমান পদ থেকে অবমুক্ত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খানকে নেত্রকোণার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালনের জন্য পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নবনিযুক্ত সিভিল সার্জনসহ বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১১ অক্টোবরের মধ্যে তাঁদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।নতুন সিভিল সার্জনের যোগদানের মধ্য দিয়ে নেত্রকোণার জেলা স্বাস্থ্য প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা);বিশেষ প্রতিনিধি 

















