ময়মনসিংহ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আটঘরিয়া উপজেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস নেত্রকোণার মদনে বিদ্যালয় ভবন রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ডিসির পূর্বধলার ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হাফেজ শফিউল আলম শামীম চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৪৭ পূজামণ্ডপে চাল বিতরণ বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র্যালি ও আলোচনা সভা হারানো বিজ্ঞপ্তি ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ইউজিসি সদস্যের বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন, কর্মকর্তা—কর্মচারীদের সঙ্গে মতবিনিময় পঞ্চগড়ে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ২
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পঞ্চগড়ে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’ উদ্বোধন, ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার ও বিক্রির সুযোগ বাড়াতে চালু হয়েছে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’। গত শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে সাপ্তাহিক এই হাটের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

​উদ্বোধনের পর প্রতিমন্ত্রী হাটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং নারী উদ্যোক্তাদের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় নারী উদ্যোক্তারা।
​প্রথম দিনেই অর্ধশত নারী উদ্যোক্তা তাঁদের পণ্যের পসরা সাজিয়ে বসেন। স্টলগুলোতে স্থান পায় হস্তশিল্প, খাদ্যসামগ্রী, দেশীয় পোশাক, প্রসাধনী, চিত্রকর্ম ও বিভিন্ন শৌখিন সামগ্রী। উদ্বোধনী দিনেই হাটে ক্রেতা ও দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।
​আয়োজকেরা জানান, প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই হাট চালু থাকবে। অনলাইনে পণ্য বিক্রির পাশাপাশি সরাসরি হাটে স্টল দিয়ে পণ্য প্রদর্শনী ও বিক্রির মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের পণ্যের পরিচিতি এবং ব্র্যান্ডিংয়ের সুবর্ন সুযোগ পাবেন।
​হাটের আয়োজক ও নারী উদ্যোক্তা আতিকা উলফাত বলেন, “বাবুই পাখি যেমন নিখুঁতভাবে বাসা তৈরি করে, তেমনি নারী উদ্যোক্তারাও অত্যন্ত যত্নসহকারে তাঁদের পণ্য তৈরি করেন। এই ভাবনা থেকেই হাটের নাম রাখা হয়েছে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’। জেলার সব নারী উদ্যোক্তাকে একটি অভিন্ন ব্র্যান্ডের আওতায় এনে বড় একটি নেটওয়ার্ক গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।” সবার আন্তরিক সহযোগিতা পেলে এই উদ্যোগকে আরও বহুদূর এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “এই ধরনের উদ্যোগের মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং সংসারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। সমাজের অর্ধেক অংশ হিসেবে নারীরা তাঁদের সক্ষমতা ও মেধার স্বাক্ষর এভাবেই রেখে চলেছেন।”

​নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি এবং তাঁদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তুলতে এই সাপ্তাহিক হাটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয় সুধীসমাজ ও আয়োজকেরা আশা প্রকাশ করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটঘরিয়া উপজেলার নামকরণের সংক্ষিপ্ত ইতিহাস

পঞ্চগড়ে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’ উদ্বোধন, ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আপডেট সময় ০১:৫০:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬