ময়মনসিংহ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ইউজিসি সদস্যের বাউবির রংপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন, কর্মকর্তা—কর্মচারীদের সঙ্গে মতবিনিময় পঞ্চগড়ে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, গ্রেপ্তার ২ নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নেত্রকোণায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু বন্যহাতিকে পর্যটনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী পঞ্চগড়ে ‘বাবুই নারী উদ্যোক্তা হাট’ উদ্বোধন, ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শেরপুরে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে ফুলেল শুভেচ্ছায় বরণ সাজেকে দুপুর থেকে শুরু হচ্ছে ৪৮ ঘণ্টার সড়ক অবরোধ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা !
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নেত্রকোণায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু

সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণা সদর, বারহাট্টা ও পূর্বধলা উপজেলার মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

গত শনিবার (১০ অক্টোবর ২০২৬) নেত্রকোণা জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

প্রশিক্ষণ কর্মসূচিতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত কর্মী ও সুপারভাইজারদের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নসংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে তথ্য সংগ্রহের নির্ভুলতা, দায়িত্বশীলতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান সরকারের এ গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক কর্মসূচি তৃণমূল পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সর্বোচ্চ সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রশিক্ষণপ্রাপ্ত মাঠকর্মী ও সুপারভাইজারদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও বাস্তবায়ন কার্যক্রম আরও সুশৃঙ্খল, নির্ভুল ও কার্যকর হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্যুরিস্ট ক্লাব অব সিলেটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন

নেত্রকোণায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু

আপডেট সময় ১০:১৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬