ময়মনসিংহ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা জানিয়েছেন পাকিস্তানের ধর্মমন্ত্রী বিরামপুরের মুকুন্দপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ঘর ও ঋণ দেওয়ার প্রলোভনে প্রতারণা: গ্রেপ্তার ৩, জেলহাজতে প্রেরণ শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় জীবপ্রযুক্তি ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবপ্রযুক্তিতে গবেষণা, প্রশিক্ষণ ও যুগোপযোগী শিক্ষাক্রম প্রবর্তনে যৌথ উদ্যোগ রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত একটি নক্ষত্রের চিরবিদায়, এক গভীর শূন্যতা ও হৃদয়বিদারক শোকের সংবাদ! পাবনার ফরিদপুরে তাল গাছের চাঁরা রোপণ উদ্বোধন করেন আমিনুল ইসলাম জেলা প্রশাসক পাবনা শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের টিকিটসহ কালোবাজারি আটক, ৩ মাসের কারাদণ্ড

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:১৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট জালিয়াতি ও কালোবাজারির অভিযোগে মো. রিপন মিয়া ওরফে কালু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৮৩টি আসনের বিপরীতে ৪০টি টিকিট উদ্ধার করা হয়।

​পরবর্তীকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

​গত সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত রিপন মিয়া জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার হারুন মিয়ার ছেলে।

​রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক রিপন টিকিটের নাম ও তারিখ পরিবর্তন করে একই টিকিট একাধিক যাত্রীর কাছে বিক্রি করে আসছিলেন। একটি টিকিট ১০ থেকে ১২ জন যাত্রীর কাছে বিক্রি করার মতো গুরুতর প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। অভিযান পরিচালনাকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।​রেলওয়ে স্টেশনে টিকিট জালিয়াতি ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত বজায় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা জানিয়েছেন পাকিস্তানের ধর্মমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩ আসনের টিকিটসহ কালোবাজারি আটক, ৩ মাসের কারাদণ্ড

আপডেট সময় ১১:১৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬