ময়মনসিংহ , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং আলোর ফেরিওয়ালা সেকান্দার আলী তালুকদার চাঁপাইনবাবগঞ্জে ৩৬ বোতল বিদেশি মদসহ নারী মাদক কারবারি গ্রেফতার আইএমএফের কাছ থেকে ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে জানিয়েছেন অর্থমন্ত্রী কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে বলেছেন রাষ্ট্রপতি ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী শেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পূর্বধলায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া, সচেতন হলো শিক্ষার্থীরা ​কালীগঞ্জে ‘মাদককে না বলুন’ স্লোগানে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

​কালীগঞ্জে ‘মাদককে না বলুন’ স্লোগানে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১২:৩১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

​​”মাদক মুক্ত সমাজ গড়ুন, মাদকে না বলুন”— এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

গত ​বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে কালীগঞ্জ আর. আর. এন. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়।

​কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম (শফিক)-এর সঞ্চালনায় খেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম (মানু)।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ নাদিমুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোঃ মাকসুদুর রহমান, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শওকত আকবর এবং সেবা হোটেলের স্বত্বাধিকারী ফারুক আহমেদ।
​

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শামসুজ্জামান আকাশ এবং কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুজ্জামান আকন্দ।

​প্রতিদ্বন্দিতাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মুন্না হোসেন। নির্ধারিত সময়ে ফাইনাল খেলাটি অমীমাংসিত (গোলশূন্য) থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ‘ভাই ব্রাদার্স একাদশ’ (কালীগঞ্জ পৌরসভা)-কে হারিয়ে ‘পুবাইল বাজার একাদশ’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

​খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্যারেড বিফিং

​কালীগঞ্জে ‘মাদককে না বলুন’ স্লোগানে মাদকবিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় ১২:৩১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬