ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

খুলনার দুই পুলিশ কর্মকর্তাসহ ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি ও পদায়ন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

দেশের পুলিশের ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও দপ্তরে বদলি ও পদায়ন করা হয়েছে।গত  রোববার (১৮ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করে পুলিশ সদর দপ্তর।
​

বদলি ও পদায়নকৃতদের তালিকায় খুলনার দুই জন কর্মকর্তা রয়েছেন। তারা হলেন—খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাকিয়া সুলতানা এবং খুলনার ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। প্রজ্ঞাপন অনুযায়ী, জাকিয়া সুলতানাকে মেহেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং সাইফুল ইসলামকে যশোরের ক-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

​প্রজ্ঞাপনে আরও জানানো হয়, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিল আকতারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মারেফুল করিমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ডিএমপিতে তাঁর সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।

​অন্যান্য কর্মকর্তার মধ্যে এসআরবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ এবং রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালামকে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) পদায়ন করা হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকারকে সিলেট মহানগর পুলিশে (এসএমপি) এবং মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে টাঙ্গাইলে একই পদে পদায়ন করা হয়েছে।

​তালিকায় থাকা অন্য কর্মকর্তাদের মধ্যে—লালমনিরহাটের এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হককে ডিএমপিতে, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে পুলিশ টেলিকমে এবং পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

​অন্যদিকে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে ঢাকা বিশেষ শাখায় (এসবি) সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এ ক্ষেত্রে গত ৩ সেপ্টেম্বর জারি করা তাঁর আগের বদলির আদেশটি বাতিল করা হয়েছে।

​প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়ন হওয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২৮ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

খুলনার দুই পুলিশ কর্মকর্তাসহ ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি ও পদায়ন

আপডেট সময় ১০:১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬