শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক নজরুল ইসলামের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার নন্নীবাজার থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেল বহরটি নন্নী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন নজরুল ইসলাম। সেখানে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।
নজরুল ইসলাম নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন নন্নী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তাঁর উদ্যোগে আয়োজিত এ শোডাউনে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। এতে নন্নী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শোডাউন শেষে সংক্ষিপ্ত আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম বলেন, “আসন্ন নন্নী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে এগিয়ে যেতে চাই।”
শোডাউনের মধ্য দিয়ে তিনি আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে নিজের প্রার্থিতার কথা জানান দেন।

ন্দকার আব্দুল আলীম, শেরপুর জেলা প্রতিনিধি 



















