ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নালিতাবাড়ীর নন্নীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়নের ৩টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজরুল ইসলাম। সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিল বড় একটি মোটরসাইকেল বহর। তবে পূজামণ্ডপের পরিবেশ ও সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে নেতাকর্মী ও সমর্থকেরা মণ্ডপের বাইরে অবস্থান করেন। নজরুল ইসলাম তার কয়েকজন সঙ্গীকে নিয়ে মণ্ডপের ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি পূজার সার্বিক পরিবেশ ও আয়োজকদের খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে মো. নজরুল ইসলাম বলেন, “শারদীয় দুর্গোৎসব আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। ধর্ম-বর্ণনির্বিশেষে আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। নন্নী ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপিত হোক, এটাই আমার প্রত্যাশা। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাই উৎসব উদ্‌যাপন করবেন—এটাই কামনা করি।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

নালিতাবাড়ীর নন্নীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম

আপডেট সময় ১০:৪৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬