ময়মনসিংহ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী আটক “অতিথি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবিনশ্বর আঠারোবাড়ি, ঈশ্বরগঞ্জ ​ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনকালে যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত বান্দরবানে ২০২৭ সালের ইউপি নির্বাচন: প্রথম ধাপে ২১ জানুয়ারি ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ পাঁচবিবিতে ভাসানীর মৃত্যুবার্ষিকীতে পাঁচ শতাধিক তালবীজ রোপণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৬ মাসে অসুস্থ শতাধিক শিক্ষার্থী: ব্যবস্থা নেওয়ার দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি কটিয়াদীতে রবি মৌসুমে ১৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কেন্দুয়া ও আটপাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে নেত্রকোণার কেন্দুয়া ও আটপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নেএকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) তিনি দুই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা, কেন্দুয়া ও আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং সংশ্লিষ্ট পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সবার সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গোৎসবকে নিরাপদ, আনন্দময় ও শান্তিপূর্ণ করতে নেত্রকোণা জেলা পুলিশ বদ্ধপরিকর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কেন্দুয়া ও আটপাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

আপডেট সময় ০১:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬