ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আব্দুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত খুলনায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য পূর্বধলায় ৬৬টি পূজামণ্ডপের মধ্যে ৬৫টিতে প্রতিমা বিসর্জন, বাকি ১টি স্বাক্ষর করা তিনটি ফাঁকা স্ট্যাম্পের অপব্যবহারের আশঙ্কা, আইনি সুরক্ষা চান হারাধন সূত্রধর কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ কেটে জলাশয়ের মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়ার অন্ধকার জেলে হাজারো বাংলাদেশি: স্বজনদের আহাজারি, দূতাবাসের কার্যকর ভূমিকার আকুল আবেদন প্রধানমন্ত্রীর সম্ভাব্য খুলনা সফর উপলক্ষে প্রস্তুতি: জেলা স্টেডিয়াম পরিদর্শনে কেসিসি প্রশাসক পূর্বধলায় আরতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ​চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও চোলাইমদসহ নারী গ্রেপ্তার বিরোধীদল নয় দিল্লির সঙ্গে সরকার নিজেই আঁতাত করছে বলে মন্তব্য করেছেন গোলাম পরওয়ার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় আরতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নেত্রকোণার পূর্বধলা উপজেলার উত্তর পূর্বধলা সার্বজনীন কালীমন্দিরে শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে আয়োজিত আরতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) উত্তর পূর্বধলা সার্বজনীন কালীমন্দির কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেন মন্দির কমিটির সভাপতি ডা. দ্বিজেশ রঞ্জন ভৌমিক (সুমন)। এ আয়োজনে মন্দির কমিটির নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

আয়োজকেরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করা এবং নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় সংস্কৃতি, ভক্তি, শৃঙ্খলা ও ঐতিহ্যের চর্চা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আরতি প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

এ ধরনের আয়োজন ধর্মীয় সম্প্রীতি, সামাজিক বন্ধন ও ঐতিহ্যবাহী উৎসবের চর্চাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজনে: উত্তর পূর্বধলা সার্বজনীন কালীমন্দির কমিটি, পূর্বধলা, নেত্রকোণা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আব্দুল মান্নান আলালের ‘ভাটি বাংলার বাউল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

পূর্বধলায় আরতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৯:৪১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬