ময়মনসিংহ , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো বলে মন্তব্য করেছেন আইজিপি সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো বলে মন্তব্য করেছেন আইজিপি ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না জানিয়েছেন ঢাকা দক্ষিণ প্রশাসক ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভের ডাক এনসিপির দুই বছরে স্বাস্থ্য খাতকে নতুন রূপ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত বললেন সড়কমন্ত্রী প্রযুক্তির অগ্রগতিতে বিমান চলাচলে বাড়ছে নিরাপত্তার চ্যালেঞ্জ জানিয়েছেন বিমান বাহিনী প্রধান ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ২৭ অক্টোবর থেকে বহিরাগতদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৩ হাজার ২৫ জন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শেরপুর জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী গত  শনিবার (২৪ অক্টোবর ২০২৬) জেলা শহরসহ জেলার পাঁচটি উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ২৬৬টি স্থানে মোট ৩ হাজার ২৫ জন অংশগ্রহণ করেন।

কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বাজার, শপিংপ্লেস, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার পাঁচটি উপজেলায় পরিচালিত এ অভিযানে নকলা উপজেলায় ৭৪টি স্থানে ১ হাজার ৪৭৫ জন, শ্রীবরদী উপজেলায় ৫৯টি স্থানে ৯৯৫ জন, শেরপুর সদর উপজেলায় ৬১টি স্থানে ২২২ জন, ঝিনাইগাতী উপজেলায় ৩৫টি স্থানে ১৬৭ জন এবং নালিতাবাড়ী উপজেলায় ৩৭টি স্থানে ১৬৬ জন অংশগ্রহণ করেন।

শেরপুর জেলা শহরে পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মিজ্ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ আসমা বিনতে রফিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ও অংশীজন।

এ ছাড়া জেলার অন্যান্য উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেন।

অভিযানকালে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তার বন্ধ করা জরুরি। এ জন্য বাড়ি, আঙিনা, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সবার সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে পরিচ্ছন্ন, সুস্থ ও নিরাপদ শেরপুর গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো বলে মন্তব্য করেছেন আইজিপি

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৩ হাজার ২৫ জন

আপডেট সময় ১১:২৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬