ময়মনসিংহে মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সন্তোষ সাহা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের ১ নম্বর পুলিশ ফাঁড়ি। গত শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৬টার দিকে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত সন্তোষ সাহা। ত্রিশাল উপজেলার ধলা এলাকার বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে। তিনি। বিসম্বর সাহার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ২০ বোতল দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ২০ লিটার। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।এর আগে ময়মনসিংহের মালগুদাম এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তারের পুলিশ ঘটনায়ও আলোচনায় আসেন ইন্সপেক্টর মহিউদ্দিন আহমেদ। ওই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
পরপর মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কারণে সচেতন মহলে প্রশংসিত হচ্ছেন পুলিশের ১ নম্বর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মহিউদ্দিন আহমেদ।
মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছেন সচেতন নাগরিকেরা।

ময়মনসিংহ: প্রতিনিধি 



















