ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:১৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার (৯ নভেম্বর) ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মরক্ষার কৌশল বিকাশে উশু খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা নিজেদের দক্ষতা, নৈপুণ্য ও ক্রীড়াশৈলী প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। তিনি প্রতিযোগীদের উৎসাহিত করেন এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও মার্শাল আর্ট চর্চার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে উশুর মতো মার্শাল আর্ট চর্চা তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ, শারীরিক সক্ষমতা এবং আত্মরক্ষার দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের ক্রীড়ামুখী করতে এবং প্রতিভা বিকাশে উৎসাহ জোগাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬