ময়মনসিংহ , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে উচ্চ ডিগ্রিধারী বেকার বলেছেন রাষ্ট্রপতি ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনই দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন আমান আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আত্মসমর্পণের আগে কোনো পলাতক আসামি পাসপোর্টের আবেদন করতে পারে না জানিয়েছেন শিশির মনির কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে:স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত নিজে আগাছা কেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক পূর্বধলায় মরহুম আলহাজ্ব মুশতাক আহমেদ’র ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দুর্গাপুরের পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিজে আগাছা কেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০২:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

​ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়ার ঐতিহ্যবাহী লকমা জমিদার বাড়ি চত্বরের আগাছা নিজ হাতে কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

​উপজেলা প্রশাসন, পৌরসভা, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ‘বিডি ক্লিন’-এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জমিদার বাড়ির আশপাশের ঝোপঝঙ্গল, আগাছা, জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি জেলা প্রশাসক মহোদয় ডেঙ্গু মশা প্রতিরোধে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক পরামর্শ দেন।
​তিনি বলেন, বাসা-বাড়ির আশপাশ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ময়লা-আবর্জনা এবং জমে থাকা পানিতে ডেঙ্গু মশা বাসা বাঁধে। তাই ডেঙ্গু প্রতিরোধে এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং ‘বিডি ক্লিন’-এর স্বেচ্ছাসেবী সদস্যরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

নিজে আগাছা কেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আপডেট সময় ০২:৪৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬