ময়মনসিংহ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ঢাকা জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব সুলতান সালাউদ্দিন টুকু। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। এ সময় সংসদ সদস্যবৃন্দসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি আরও জানান, বিশেষ করে সাভার, আশুলিয়া ও ইপিজেড শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে।

এ ছাড়া মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ দমন, কিশোর অপরাধ ও মব ভায়োলেন্স প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

তিনি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ঢাকা জেলা পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬